Posts

Showing posts from May, 2019

নুড়ি পাথর পর্ব-৭ • তাপস সাহা

Image
  (  সপ্তম -পর্ব  ) বাবার মৃত্যুতে সংসারের বাধা আয় কমে যাওয়ায় এত বড় সাংসারের যাবতীয় খরচ একা দাদার একার সামান্য আয়ের উপর এসে পড়ে। আস্তে আস্তে শিবা বুঝতে পারে, এই অবস্থায় ওর পড়াশোনা চালিয়ে যাওয়া ক্রমশঃ খুব কঠিন হয়ে উঠছে। সংসার সামাল দিতে নতুন মা শয়তান ঠিকাদার পাড়েজীর সঙ্গে পরামর্শ করে দাদাকে কিছু না জানিয়েই একদিন শিবার স্কুলে যাওয়া বন্ধ করে দিল । স্কুল বন্ধ করে শিবাকে লাগিয়ে দেয় কলিয়ারি খনি থেকে কয়লা কাটার ঠিকা শ্রমিককের কাজে সংসারের অভাবের দোহাই দিয়ে। সব বুঝেও দাদার সমস্যার কথা ভেবে চুপ করে রইল। কলিয়ারিতে শিবার কাজটা পার্মানেন্ট কোন কাজ ছিল না। ওকে কাজ করতে হত সেই শয়তান ঠিকাদার পাড়েজীর অধীনে । যেদিন যেমন কাজ থাকে সেই মত ডিউটি দিত ওকে। প্রায় প্রতিদিনই শিবা কাজ শেষে খনি থেকে বেরিয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আড্ডা দিতে চলে যেত বন্ধুদের সঙ্গে । আর যেদিন কাজ থাকত না, সেদিন বেলা করে ঘুম থেকে উঠে বেরিয়ে পরত । এদিক ওদিক খানিকটা ঘুরে, পরে চলে যেত বড় রাস্তার ধারের মদনদার চায়ের দোকানে । চা দোকানের বাইরে একটি বেঞ্চে বসে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করত ঘন্টার পর ঘন্টা ধরে । ম...

নুড়ি পাথর, পর্ব--৬ • তাপস সাহা

Image
  (  ষষ্ঠ -পর্ব  ) আসানসোলের পারবেলিয়া কলিয়ারির অফিসের বড় বাবু ছিলেন সুজন বিশ্বাস । থাকতেন কলিয়ারির অফিসরদের আবাসনে। প্রায় বাইশ বছর কাটিয়ে দিলেন কুলি বস্তির পাশে অফিসার ও অফিস কর্মীদের জন্য নির্মিত বাংলোগুলির একদম শেষ প্রান্তের বাংলোটিতে । শিবারা থাকে কুলি বস্তির লাগোয়া একটি ঘরে। আগে ওরা থাকত কোলিয়ারি শ্রমিক ব্যারাকে, পরে ওরা এখানে উঠে আসে ওই বড়বাবুর দয়ায় । শিবাদের ঘর থেকে বড়বাবুর বাংলো খান ছয়েক ঘরের পরেই। সুজন বাবু ছিলেন ভয়ানক রাসভারী মানুষ। কি বাড়িতে কি অফিসে সবসময়ই চুপচাপ থাকতেন আর খুব কম কথা বলতেন। কলিয়ারির অফিস স্টাফ কিংবা শ্রমিকরা কেউ কখনো ওনার মুখে হাসির ছিটেফোঁটাও দেখেনি । পরিবারে ওনার নিজের বলতে, স্ত্রী এক মেয়ে। মেয়ের নাম তনুশ্রী। সবাই তনু বলেই ডাকে । পড়াশোনা করে কলিয়ারির থেকে একটু দূরের এক সরকারি মেয়েদের স্কুলে । বয়সে শিবার থেকে দু'এক বছরের বড় ছিল । মেধাবী ছাত্রী । ছোটবেলা থেকেই বাবার কঠোর অনুশাসনের মধ্যে বড় হতে থাকে। গায়ের রং একটু চাপা হলেও দেখতে বেশ সুশ্রী। খুব সুন্দর ঢলঢলে মুখশ্রী । একমাথা ঘন কালো কোঁকড়ানো কোমর পর্যন্ত খোলা চুল নিয়ে যখন রাস্তা দিয়ে...

নুড়ি পাথর • পর্ব--৫ • তাপস সাহা

Image
 (  পর্ব--৫ ) ন্যাটা জগা, পুরো নাম জগন্নাথ মিশ্র। বাবা, মা কিংবা বংশ পরিচয় তেমন ভাবে কেউ বলতে পারেনি কখনো । ছোটবেলা থেকেই সবাই জগা বলেই ডাকত। আত্মীয় স্বজন কেউ কোথাও আছে বলেও শোনা যায়নি। কেউ ওর নিজের নাম বা বাবার নাম জানতে চাইলে ও শুধু নিজের নামটাই বলতে পারত। প্রশ্নকর্তাদের ভ্রূ কোঁচানো দেখে খুব অস্বস্তি হত দেখে নিজেই নিজের নাম রেখেছিল জগন্নাথ মিশ্র, সংক্ষেপে 'জগা' । বাড়ির কথা জানতে চাইলে বলত, সে ওড়িষার লোক। ঐ পর্যন্তই । সঠিকভাবে ওর জন্ম কোথায় বা পিতৃ পরিচয় কিছুই ওর জানা ছিল না । কেউ কখনো ওর খোঁজ ও নেয়নি । বয়োজ্যেষ্ঠদের কাছে ওর কথা বললে তারা বলত, ---"ও অজ্ঞাতকুলশীল ।"     যাইহোক, জ্ঞান হওয়ার পর থেকেই দেখছে, ও অনাথ আশ্রমের বাসিন্দা। ওখানেই তার একটু একটু করে বড় হয়ে ওঠা । কৈশোরে পা দেওয়ার পর ওর চোখ খুলে গেল। অনাথ আশ্রমে খাবারের অপ্রতুলতা, রোগ ব্যাধি হলে চিকিৎসা না করা, লজ্জা নিবারণের জন্য পোশাকের স্বল্পতা, নানা ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার সঙ্গে অমানুষিক খাটনী ওর আর ভালো লাগত না। প্রতিবাদ করলেই জুটত অকথ্য অত্যাচার । একদিন ভোর রাতে আশ্রমের সুপারেন্ডেন্ট...

নুড়ি পাথর • পর্ব--৪ • তাপস সাহা

Image
( পর্ব--৪  ) শিবার মায়ের মৃত্যুর পর সংসারের দায়িত্ব গিয়ে পড়ল বড় মেয়ের ঘাড়ে । শিবার বাবা বড় মেয়ের পড়া বন্ধ করে দিল । ওদের বাবার মদ খাওয়ার পরিমান আরোও বেড়ে গেল প্রায় দিন মদ গেয়ে বেহুঁশ হয়ে রাস্তা ঘাটে পড়ে থাকত, খবর পেয়ে শিবা আর তার দাদা গিয়ে তুলে আনত। মাসমাইনের টাকার এরকম বেহিসাবি খরচ হওয়ার ফলে ধীরে ধীরে সংসারের অবস্থা খুবই খারাপ হতে লাগল । কোনরকমে কখনো আধ পেটা খেয়ে কখনো না খেয়ে ওরা সকালেই দিন গুজরান করছিল । ইতিমধ্যে ঘটল আর এক অঘটন । শিবা তখন ক্লাস সেভেনে পড়ে আর ওর দাদা ফেল করে করে ক্লাস এইটে । একদিন স্কুল থেকে ফিরে দেখল, বাড়ির সামনে অনেক মানুষের ভীড় ।  কিছু বুঝে ওঠার আগেই পাকাল মাছের মত গায়ের রঙ আর মাথা ভর্তি ঝাঁকড়া চুলের একটি বাচ্চা ছেলে  ভীরের ভেতর থেকে ছিটকে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ---"শিবা দাদা, তোমার নতুন মা এসেছে ।" শিবা আর ওর দাদা ভীড় ঠেলে সামনে গিয়ে দেখল ঘোমটা দিয়ে বাবার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা । বুঝল, বাবার হাত ধরে নত মুখে যিনি দাড়িয়ে আছেন তিনি ওদের নতুন মা। ওর বাবা ওদের দেখে নতুন মাকে বলল,---'এই তোমার দুই ছেলে আর আমাদের বলল, এ তোমাদের মা। এবার থেকো ...

নুড়ি পাথর • পর্ব--৩ • তাপস সাহা

Image
( পর্ব--৩ ) খুব ছোটবেলা থেকেই বোঝা যায় শিবা খুব মেধাবী । ওর সব ভাইবোনের থেকে ও একটু বেশি মেধাবী ও বোঝদার ছিল । ওর জন্মদাত্রী মা ওর বাবার সঙ্গে ঝগড়াঝাঁটি করে কলিয়ারির ই,সি,এল এর টাকায় চলা অবৈতনিক স্কুলে ভর্তি করে দেয়, এর জন্য শিবার মাকে ওর বাবার হাতে মার ও খেতে হয়ে ছিল । লোকটা এরকমই । মাস মাইনের পুরো টাকাটাই প্রায় মদ গিলে আর জুয়া খেলেই উড়িয়ে দেয়। মাসের শেষ দিকে শিবার মার পক্ষে এতগুলো মানুষের মুুখে দুুুমুুুঠ খাবার তুলে দিতে হিমসিম খেতে হয়।  সংসারের জন্য কোনভাবে অতিরিক্ত টাকা আয়ের কোন চেষ্টা নেই, শুধু মদ গিলে ঘরে এসে সামান্য কারণে বউ-বাচ্চাদের উপর হম্বিতম্বি করা ।     স্কুল থেকে ফ্রি তে একবেলার খাওয়া, বছরে একবার বেসাইজের জামা-প্যান্ট আর ক'টা নতুন পুরনো বই, সামান্য এসব পেয়েই কোন রকমে  গড়িয়ে যাচ্ছিল শিবা ও বাকি ভাই-বোনেদের শৈশব। শিশু শিবা কিছুতেই বুঝতে পারে না এই পৃথিবীতে আসার জন্য তার কি অপরাধ । সে মার মুখেই শুনেছে যে কোন মানুষ কিংবা প্রাণী পৃথিবীতে একা একা আসতে পারে না; সেও তো নিজে থেকে পৃৃথিবীতে আসে নি, তাকে আনা হয়েছে বলেই না সে এসেছে । অথচ কেন তাকে বাবা ...

নুড়ি পাথর • পর্ব--২ • তাপস সাহা

Image
  ( পর্ব--২  ) মেজো মেয়ে সংসারের কাজে মাকে হাতে হাতে সাহায্য করে । ছোট ছেলে শিবু । শখ করে ওর মা নাম রেখেছিল শিবানন্দ । শিব চতুর্দশীর রাতে ও জন্মে ছিল বলে মা নাম রেখেছে শিবানন্দ । ওর বাবা তাচ্ছিল্য করে বলেছিল, ---"কানা ছেলের নাম আবার পদ্মলোচন ! এবার নিশ্চয়ই তোর শিবা এই সংসারের অভাব-অনটন সব ঘুচিয়ে দেবে । এক এক করে চার চারটে তো বিয়ালি। কতো করে বললুম মেরে ফেল, মেরে ফেল, তা শুনলি না । এখন বোঝ !" স্বামীর এহেন কথায় ক্ষোভে দুঃখে ওর মা বলেছিল, ---"তোমার মুরদও আমার জানা আছে । সংসারটাই আজ তোমার বেহিসাবি জীবনের জন্য এই অবস্থায় এসে দাঁড়িয়েছে । যা রোজগার কর তার সবটাইতো প্রায় ওই জুয়া আর মদের পিছনেই ঢালো। আকণ্ঠ মদ গিলে যখন দিনের পর দিন এই অপুষ্ট শরীরটাকে নিয়ে ইচ্ছামতো ছিনিমিনি খেলে এদের পৃথিবীতে নিয়ে আসো তখন কি একবারও ভাব এদের ভবিষ্যতের কথা ? আজ বলছো; মেরে ফেলতে? তোমাকে ওকে দেখতে হবে না। বড় হয়ে ও বংশের ধারায় যজমানী করে খাবে ।" ছোট্ট শিবা বড় বড় চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গেলে শুধু ওদের কথা। সংসার, দারিদ্র এগুলোর অর্থ ছিল ওর কাছে অজানা ।     ছোট্ট শিবা ছয় বাই আট ...

নুড়ি পাথর, পর্ব--১ তাপস সাহা

Image
   ( পর্ব--১) যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতাল বেডের একপাশে এমন ভাবে কাত হয়ে সরে গেল শিবা যেন ডান পায়ের উপর কোন চাপ না পরে । গতকালই অপারেশন হয়েছে ডানপায়ের গুলির ক্ষতর উপর। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বেশ ক্লান্ত হয়ে পরেছে ও । একটু রক্ত তার শরীরের দিতে পারলে খুব ভাল হত কিন্তু কোন শালা দেবে রক্ত! তিনকুলে কেউ নেই যে এগিয়ে এসে রক্ত দেবে। কুচে অবশ্য একবার রক্ত দেবে বলে ছিল কিন্তু শিবা না বলায় ও আর রক্ত দেয়নি । খুব কষ্ট পেয়েছিল শিবা রক্ত দিতে না বলায় । ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, ---"গুরু, আমি তোমার জাতের কেউ নই বলে আমার রক্ত নিলে না । মানছি আমি বেজম্মা, কিন্তু গুরু সবার রক্তই তো লাল।" শিবা ওর মাথায় হাত দিয়ে বলেছিল, ----"তুই বলেছিস এটাই যথেষ্ট । দেখিস আমার কিছু হবে না। আমি শালা যমের অরুচি !" ----"তুমি গুরু সবসময় ওরকম বলো । কাল তুমি ওভাবে পুলিশের সঙ্গে লড়তে না গেলেই পারতে। আসলে শালারা আগে থেকেই পেলান করে এসেছিল। আমি দিব্বি গেলে বলতে পারি, সব শালা ওই জগার কাজ । শালা আগে থেকে পুলিশকে খবর দিয়ে রেখেছিল যে তমি ঐ পারবেলিয়া কোলিয়ারিতে কাল যাবে হিসসা আনতে । ও তোমার...